মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ ও ঘোষনা


 ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা তার জাতীয় রেকর্ডের পরিধিকে আরও বাড়িয়ে দিল। ২০২২ সালে কাতারে শিরোপাজয়ী দলটির ১৭ জন খেলোয়াড় এই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো দলের মূল ফুটবলারদের ওপরই ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় অভিজ্ঞ উইঙ্গার আনহেল ডি মারিয়া স্বভাবতই বিবেচনার বাইরে ছিলেন।

https://www.effectivecpmnetwork.com/qp27t7g0?key=330d3b20aa2b8512e33c0c1b7315ff94

ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও ডেকেছেন স্কালোনি। আলবিসেলেস্তেদের পরবর্তী প্রজন্মের হাল ধরবেন বলে আশা করা হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনেকে। এছাড়া ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদার এটাই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে।

>চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের দলে ফিরেছেন। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের 'জে' গ্রুপের অভিযান শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রেলিয়া।

Post a Comment (0)
Previous Post Next Post