বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ক্যাম্প কানসাসে, ব্রাজিলের নিউইয়র্ক-নিউজার্সিতে


 এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ক্যাম্প থাকছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।

সোমবার ঘোষিত তালিকা অনুযায়ী, ৪৮টি দলের মধ্যে ৩৯টি দলের বেস ক্যাম্প থাকবে যুক্তরাষ্ট্রে, সাতটি মেক্সিকোতে এবং বাকি দুটি দল থাকবে কানাডায়।

২০২৬ ফিফা বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, 'যে কোনো ফিফা বিশ্বকাপের অবিচ্ছেদ্য একটি অংশ হলো টিম বেস ক্যাম্প। এখানেই দলগুলো তাদের ভিত্তি স্থাপন করে, অনুশীলন করে, বিশ্রাম নেয় এবং টুর্নামেন্টের দৈনন্দিন ছন্দের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়।'

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বেস ক্যাম্প থাকছে নিউইয়র্ক-নিউজার্সিতে, পর্তুগালের পাম বিচ গার্ডেনসে, জার্মানির উত্তর ক্যারোলাইনায়, ফ্রান্সের বোস্টনে ও স্পেনের টেনেসিতে।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধ এড়াতে ইরানের বেস ক্যাম্প রাখা হয়েছে মেক্সিকোর তিহুয়ানাতে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান ছাড়াও মেক্সিকোতে অবস্থান করবে মেক্সিকো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া ও উরুগুয়ে। অন্যদিকে, কানাডায় থাকবে স্বাগতিক কানাডা ও পানামা। বাকি ৩৯টি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করবে।

Post a Comment (0)
Previous Post Next Post