পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন টানা আট মাস। এরপর গত মাসেই অবশ্য কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন।
আলজারি জোসেফের লক্ষ্য এখন একটাই—ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করা।
সেই যাত্রার অংশ হিসেবেই খেলছিলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার এবিসিএ সুপার ফোর্টি প্রতিযোগিতায়, নিউ উইনথর্পস লায়ন্সের হয়ে। এই টুর্নামেন্টে খেলতে গিয়েই অদ্ভুত এক অভিজ্ঞতা হলো তাঁর। নিজের ছোট ভাইকে আউট করলেন, আবার আউটও হলেন তাঁর বলে!
এরপর জয়ের জন্য ২৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামে আজারির এম্পায়ার নেশন। কিন্তু নিউ উইনথর্পস লায়ন্সের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ১৭৮ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন আজারি। তিনিও খেলেছেন বড় ভাইয়ের চার বল। প্রথম তিনটিতে রানই নিতে পারেননি। চতুর্থটিতে ক্যাচ তুলে আউট!
মধুর প্রতিশোধে নেচে ওঠেন আলজারি। ছোট ভাইকে আউট করে ‘প্রতিশোধ’ তো নেওয়া হলোই, সেই সঙ্গে দলের ১১৩ রানের জয়ে নিশ্চিত হলো ট্রফিও।
ফাইনালে বল হাতে দুজনেই দ্যুতি ছড়িয়েছেন। দুজনেই নিজ দলের হয়ে নিয়েছেন ৪টি করে উইকেট। তবে সব ছাপিয়ে ফাইনালের গল্পটা হয়ে রইল দুই ভাইয়ের একে অপরকে আউট করার অনন্য এক ঘটনা। উইনথর্পসের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নামেন আলজারি। টিকেছেন মাত্র ৬ বল। এর মধ্যে ৪টি বলই খেলতে হয়েছে ছোট ভাই আজারির। একটি চারও মেরেছিলেন, এরপরই স্টাম্প উপড়ে যায় তাঁর।
দুই ভাইয়ের একে অন্যকে আউট করার ঘটনাটি ঘটেছে এবিসিএ সুপার ফোর্টি প্রতিযোগিতার ফাইনালে। আলজারি জোসেফের ছোট ভাইয়ের নাম আজারি জোসেফ! বড় ভাইয়ের মতোই ছোট ভাইও ফাস্ট বোলার, খেলছেন এম্পায়ার নেশনের হয়ে।
